ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া এই ভর্তিযুদ্ধ দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩২ জনের বেশি পরীক্ষার্থী। ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেছিলেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি কেন্দ্রে একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আসন বণ্টন অনুযায়ী ব্যবসায় শিক্ষা শাখা থেকে ভর্তি হতে পারবেন ৯৩০ জন, বিজ্ঞান শাখা থেকে ৯৫ জন এবং মানবিক শাখা থেকে ২৫ জন শিক্ষার্থী।
প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: December 6, 2025, 8:40 am
ঢাবিতে ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তিযুদ্ধ অনুষ্ঠিত