নিজস্ব প্রতিবেদক:
জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণের অধীন কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি খলিলুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক মুনছুর আহমেদ ভূইয়া স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কোতোয়ালী থানা জিয়া মঞ্চের নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কমিটির অনুমোদন পাওয়ার পর ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক ও জনতার কাউন্সিলর জনাব সুমন ভূইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সদরঘাট শ্রমিক অফিস কার্যালয়ে উপস্থিত হয়ে সুমন ভূইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল বাশার নানা ভাই। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।
নবগঠিত জিয়া মঞ্চ কোতোয়ালী থানা কমিটিতে রেজাউল করিম (রেজবী) আহ্বায়ক, মনিরুল হাওলাদার (মনির) সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং শামীম হাওলাদার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির মাধ্যমে কোতোয়ালী থানার বিভিন্ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। একই সঙ্গে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।