September 13, 2026, 12:35 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২।

  • Update Time : Saturday, September 12, 2026
  • 20 Time View

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস জব্দ এবং বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত চট্টগ্রামস্থ মুজাফরাবাদ কলেজের পশ্চিম পাশে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে ডিএনসি, জেলা কার্যালয় চট্টগ্রাম।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক রামেশ্বর দাসের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক লোকাশীষ চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকাগামী ঢাকা-মেট্রো-ব-১৫-৭৯৮৩ নম্বরের হানিফ পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ব্যাটারি টুল বক্স সংলগ্ন ভেতরের অংশে বিশেষ কায়দায় তৈরি বক্সসদৃশ চেম্বারের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাসের চালক মো. হোসেন (৪৬) এবং হেলপার মো. পারবেছ মিয়া (৩৩)-কে আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, যাত্রী পরিবহনের আড়ালে ওই বাসটি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকা ও চট্টগ্রামে ইয়াবা পাচারে ব্যবহৃত হয়ে আসছিল।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে পটিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি জানায়, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: September 12, 2026, 4:59 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category