July 29, 2026, 5:16 am
Title :
ওয়াইজঘাটে জনতার কাউন্সিলর সুমন ভূঁইয়ার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ। বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে মর্গে পাঠানো। অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন। রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সজিদে নামাজরত ভাইকে হত্যার মামলার প্রধান আসামি হারুন গ্রেপ্তার, স্বস্তি এলাকাবাসীর। অটোরিকশা চালককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দক্ষিণ কেরাণীগঞ্জে ‘কুত্তা জুয়েল’সহ ৪ জন গ্রেপ্তার। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল।

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দায়সারা ভাব।

  • Update Time : Thursday, January 1, 2026
  • 493 Time View

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সারাদেশে সরকারী ছুটিসহ তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে,ডঃ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যাংকগুলো যথেষ্ট গুরুত্ব দিলেও অনেকটা দায় সারা ভাব লক্ষ্য করা গেছে ১৯৯৫ সালে বিএনপি সরকারের শাসনামলে প্রতিষ্ঠিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মসূচিকে কেন্দ্র করে।

জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও অন্যান্য রাষ্ট্রীয় ব্যাংকের তুলনায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রাষ্ট্রীয় শোক কর্মসূচি ছিল অনেকটা দায়সারা

রাষ্ট্রীয় শোক পালনের প্রথম দিন বুধবার এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবারও রাজধানীর ১৪ আউটার সার্কুলার রোড, রাজারবাগে অবস্থিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে টাঙ্গানো হয়নি কোন ব্যানার। কোন ফেস্টুনও লক্ষ্য করা যায়নি। উক্ত ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা টাঙানো হয়েছে বলে দাবি করা হলেও অনেক উপরে টাঙানোর কারণে বিষয়টি সকলের নজরে আসে না কিংবা স্বাভাবিকভাবে দেখাও সম্ভব না বলে জানান অনেকেই।

অথচ সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক পিএলসি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ব্যাংক তাদের কার্যালয়গুলোতে ব্যানার, ফেস্টুন, পতাকার ব্যবহার করলেও একমাত্র ব্যতিক্রমী ভূমিকা পালন করেছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়।

এ ব্যাপারে জানতে চেয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের জেনারেল ম্যানেজার আলাউদ্দিনের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় জেনে ফোনের লাইন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এসিসটেন্ট জেনারেল ম্যানেজার ইসরাফিল বলেন, অন্যান্য ব্যাংকের মতো কর্মসূচি পালনে জনসংযোগ বিভাগের অবশ্যই দায় রয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

এ ব্যাপারে সাধারন সেবা বিভাগের দায়িত্বে থাকা ডিজিএম আনিসুর রহমান জানান, জনসংযোগ বিভাগের গাফিলতির কারণেই এমনটা হয়েছে।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আশিক আহমেদ জানান, রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনে সোনালী কিংবা জনতাসহ অন্যান্য ব্যাংকের মতো ভূমিকা পালন করেনি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। এক্ষেত্রে ব্যাংকের জনসংযোগ বিভাগকেই দায়ী করেন তিনি। তবে এরপর থেকে গুরুত্ব দেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।

উল্লেখ্য, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের শাসনামলে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। ​

এর আগে, ১৯৯৪ সালে আনসার বিদ্রোহের পর এই বাহিনীকে আরও সুসংগঠিত করাসহ বাহিনীর সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে ​তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশেষায়িত এই ব্যাংকটি গঠনে জোরালো ভূমিকা পালন করেন।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: January 1, 2026, 5:34 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category