September 14, 2026, 5:28 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

আমাদের গণতন্ত্রের মা আর নেই কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

  • Update Time : Tuesday, December 30, 2025
  • 283 Time View

আমাদের গণতন্ত্রের মা আর নেই কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের রাজনীতির এক অদম্য নেত্রীকে হারিয়ে আজ শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
এই শোকাবহ সংবাদ জানাতে গিয়ে জরুরি সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
“আমরা কখনো ভাবিনি এমন সংবাদ নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে। আমরা আশা করছিলাম, আগের মতোই তিনি আবার সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন।”
তিনি আরও বলেন, এই ক্ষতি অপূরণীয়। দেশ শুধু একজন নেত্রীকেই হারায়নি, হারিয়েছে গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী পথপ্রদর্শককে। তাঁর সারাজীবন ছিল জনগণের অধিকার ও কল্যাণের জন্য নিবেদিত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রীয়ভাবে জানাজা ও দাফনের বিষয়টি নিয়ে সরকারের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা হবে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: December 30, 2025, 12:08 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category