শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :
ঢাকা কোতয়ালী থানা ৩৭নং ওয়ার্ডে পবিত্র মাহে রমজানের উপহার। পুরান ঢাকার ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি – ড. খন্দকার মোশাররফ।প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী – তারেক রহমান। পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান র‌্যাব-১০ পটুয়াখলী দুমকি থানার ধর্ষণ মামলার প্রধান আসামি তুরাগ থেকে গ্রেফতার বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ : নতুনধারা বাংলাদেশ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ,গাজীপুর মৌচাক পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই ওমর ফারুকের বিরুদ্ধে, রূপগঞ্জে ৭–৮ বছর ধরে প্রকাশ্যে অবৈধ গ্যাস সংযোগ, পরিবার। খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দায়সারা ভাব। আমাদের নেত্রী নেই, আমরা শোককে নির্বাচনে ব্যবহার করতে চাই না: সালাহউদ্দিন আহমেদ।

শরিফ ওসমান হাদি মারা গেছেন।

  • আপডেট সংবাদ দেখুন শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ দেখা হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডা. আহাদ ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা খবর পেয়েছি যে হাদি ভাই পরপারে চলে গিয়েছেন।’

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান বলেন, ‘ওসমান হাদি বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন।’

ওসমান হাদির অফিসিয়াল পেজে জানানো হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ‍সিঙ্গাপুরে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়েছে, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন, খোঁজখবর জানাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার সিঙ্গাপুর পৌঁছেছেন। তিনি সরাসরি হাদির চিকিৎসার দেখভাল করছেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন