October 27, 2026, 9:40 pm
Title :
রাজধানী বাদামতলীতে ৭ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, রেজাউল বেপারী গ্রেপ্তার। বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে। ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে রাশেদ খাঁন। বরিশাল পিরোজপুরে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান। চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে

  • Update Time : Sunday, November 23, 2025
  • 318 Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বুকে সংক্রমণ দেখা দিয়েছে, পাশাপাশি তার হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

আজ রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে সাংবাদিকদের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। ডা. সিদ্দিকী বলেন, বেগম খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে, হার্ট ও ফুসফুসও আক্রান্ত। আগামী ১২ ঘণ্টা তাকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম জিয়া কতদিন হাসপাতালে থাকবেন, তা এখনই বলা যাচ্ছে না। শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার আরেক ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, কয়েকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করার জন্যই এই ভর্তি।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: November 23, 2025, 7:39 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category