নারায়ণগঞ্জ জেলা পুলিশের মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত।
Update Time :
Sunday, April 19, 2026
92 Time View
আজ ১৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ (রবিবার) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা মডেল থানায় কর্মরত এসআই/মো: রেহানুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এএসআই(নিঃ)/ কামরুজ্জামান, জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ সেলিম হোসেন, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ)/শরিফুল হাসান, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম’দেরকে পুরষ্কৃত করেন।
পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকায় মার্চ/২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মার্চ/২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: April 19, 2026, 4:39 pm
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত।
আজ ১৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ (রবিবার) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা মডেল থানায় কর্মরত এসআই/মো: রেহানুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এএসআই(নিঃ)/ কামরুজ্জামান, জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ সেলিম হোসেন, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ)/শরিফুল হাসান, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম'দেরকে পুরষ্কৃত করেন।
পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকায় মার্চ/২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে "অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মার্চ/২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।