নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
রাজধানীর কোতোয়ালী এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, কোতোয়ালী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন সোবাহান, কোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক দ্বীন ইসলাম, কোতোয়ালী থানা শ্রমিক দলের আহ্বায়ক আয়নাল ফকির, সদস্য সচিব গিয়াসউদ্দিন, কৃষকদলের আহ্বায়ক বাদল সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম, ৩৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক হাজী লিটন, সদস্য সচিব রুবেল হাওলাদার, ৩৬ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মাজারুল ইসলাম, ৩৭ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শাকিলসহ কোতোয়ালী থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি এলাকায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ