September 12, 2026, 11:19 am
Title :
কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান: শ্রমিক দলের সেক্রেটারি খোকন দফাদার গ্রেফতার।

অটোরিকশা চালককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দক্ষিণ কেরাণীগঞ্জে ‘কুত্তা জুয়েল’সহ ৪ জন গ্রেপ্তার।

  • Update Time : Tuesday, July 21, 2026
  • 66 Time View

অটোরিকশা চালক মো. সুন্দর আলী (৪৬)-কে অপহরণ করে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তালাবদ্ধ অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, দক্ষিণ কেরাণীগঞ্জের চর কুন্দলিয়া গ্রামের বাসিন্দা সুন্দর আলী গত ১৯ জুলাই বিকেলে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যাওয়ার পথে ধর্মশুর এলাকায় পৌঁছালে কুদ্দুসসহ চারজন তার অটোরিকশার গতিরোধ করে। পরে তাকে মারধর করে জোরপূর্বক অন্য একটি অটোরিকশায় তুলে রামেরকান্দা এলাকায় নিয়ে যায়।

সেখানে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের কাছে বারবার টাকা পাঠানোর জন্য চাপ দেয়।

পরে ভুক্তভোগীকে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা এলাকায় রাকিবের ভাড়া বাসায় নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। প্রথমে পরিবারের সদস্যরা নগদের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠান। এরপরও তাকে মুক্তি না দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আরও ৩৯ হাজার টাকা আদায় করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর স্বজন দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।

গত ২০ জুলাই দুপুরে শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনা করে তালাবদ্ধ অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে চক্রের চার সদস্য—মো. কুদ্দুস মিয়া (৩৮), মো. জুয়েল রানা ওরফে ‘কুত্তা জুয়েল’ (৪০), মো. রাকিব হাওলাদার (২৬) এবং মো. অপু মীর ওরফে বায়জিদ (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও নারী-শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: July 21, 2026, 5:05 pm

অটোরিকশা চালককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দক্ষিণ কেরাণীগঞ্জে ‘কুত্তা জুয়েল’সহ ৪ জন গ্রেপ্তার।

অটোরিকশা চালক মো. সুন্দর আলী (৪৬)-কে অপহরণ করে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তালাবদ্ধ অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, দক্ষিণ কেরাণীগঞ্জের চর কুন্দলিয়া গ্রামের বাসিন্দা সুন্দর আলী গত ১৯ জুলাই বিকেলে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যাওয়ার পথে ধর্মশুর এলাকায় পৌঁছালে কুদ্দুসসহ চারজন তার অটোরিকশার গতিরোধ করে। পরে তাকে মারধর করে জোরপূর্বক অন্য একটি অটোরিকশায় তুলে রামেরকান্দা এলাকায় নিয়ে যায়।

সেখানে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের কাছে বারবার টাকা পাঠানোর জন্য চাপ দেয়।

পরে ভুক্তভোগীকে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা এলাকায় রাকিবের ভাড়া বাসায় নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। প্রথমে পরিবারের সদস্যরা নগদের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠান। এরপরও তাকে মুক্তি না দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আরও ৩৯ হাজার টাকা আদায় করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর স্বজন দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।

গত ২০ জুলাই দুপুরে শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনা করে তালাবদ্ধ অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে চক্রের চার সদস্য—মো. কুদ্দুস মিয়া (৩৮), মো. জুয়েল রানা ওরফে 'কুত্তা জুয়েল' (৪০), মো. রাকিব হাওলাদার (২৬) এবং মো. অপু মীর ওরফে বায়জিদ (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও নারী-শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category