July 29, 2026, 3:58 am
Title :
ওয়াইজঘাটে জনতার কাউন্সিলর সুমন ভূঁইয়ার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ। বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে মর্গে পাঠানো। অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন। রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সজিদে নামাজরত ভাইকে হত্যার মামলার প্রধান আসামি হারুন গ্রেপ্তার, স্বস্তি এলাকাবাসীর। অটোরিকশা চালককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দক্ষিণ কেরাণীগঞ্জে ‘কুত্তা জুয়েল’সহ ৪ জন গ্রেপ্তার। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল।

সজিদে নামাজরত ভাইকে হত্যার মামলার প্রধান আসামি হারুন গ্রেপ্তার, স্বস্তি এলাকাবাসীর।

  • Update Time : Wednesday, July 22, 2026
  • 28 Time View

ভোলা প্রতিনিধি :ভোলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুলকে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামি হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে পারিবারিক বিরোধের জেরে অভিযুক্ত হারুন মসজিদে ঢুকে নামাজরত ছোট ভাই নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে, আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ১৭ জুলাই আন্দারমানিক ইউনিয়নের এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ আসামিকে ধরতে তৎপরতা বাড়ায়।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। পরে নোয়াখালী জেলার একটি মসজিদে তাবলিগ জামাতে অবস্থানকালে হারুনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

প্রধান আসামির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আন্দারমানিক ইউনিয়নসহ আশপাশের এলাকায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

এদিকে, আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করায় কাজিরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান এবং অভিযান পরিচালনাকারী এসআই আলমগীরের প্রশংসা করছেন এলাকাবাসী।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: July 22, 2026, 6:39 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category