July 29, 2026, 3:59 am
Title :
ওয়াইজঘাটে জনতার কাউন্সিলর সুমন ভূঁইয়ার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ। বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে মর্গে পাঠানো। অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন। রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সজিদে নামাজরত ভাইকে হত্যার মামলার প্রধান আসামি হারুন গ্রেপ্তার, স্বস্তি এলাকাবাসীর। অটোরিকশা চালককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দক্ষিণ কেরাণীগঞ্জে ‘কুত্তা জুয়েল’সহ ৪ জন গ্রেপ্তার। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল।

ওয়াইজঘাটে জনতার কাউন্সিলর সুমন ভূঁইয়ার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ।

  • Update Time : Monday, July 27, 2026
  • 70 Time View

নিজস্ব প্রতিবেদন :

জনতার কাউন্সিলর সুমন ভূঁইয়ার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

ঢাকার কোতোয়ালী থানার ৩৭ নম্বর ওয়ার্ডের ওয়াইজঘাট এলাকায় অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ওয়াইজঘাট মসজিদের পশ্চিম পাশে, জনতার কাউন্সিলর জনাব সুমন ভূঁইয়ার অফিসের সামনে আঞ্জুমান মুফিদুল ইসলাম ভ্রাম্যমান মেডিকেল টিমের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনতার কাউন্সিলর,জনাব সুমন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোতোয়ালী থানা বিএনপির নেতা জনাব ফজলুল হক।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: July 27, 2026, 12:21 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category