July 29, 2026, 3:59 am
Title :
ওয়াইজঘাটে জনতার কাউন্সিলর সুমন ভূঁইয়ার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ। বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে মর্গে পাঠানো। অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন। রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সজিদে নামাজরত ভাইকে হত্যার মামলার প্রধান আসামি হারুন গ্রেপ্তার, স্বস্তি এলাকাবাসীর। অটোরিকশা চালককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দক্ষিণ কেরাণীগঞ্জে ‘কুত্তা জুয়েল’সহ ৪ জন গ্রেপ্তার। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল।

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে মর্গে পাঠানো।

  • Update Time : Sunday, July 26, 2026
  • 72 Time View

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে মর্গে পাঠানো

ঢাকা, ২৫ জুলাই: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বাবুবাজার সেতুর নিচে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের (আনুমানিক ১৪ বছর) মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে সদরঘাট নৌ থানার ডিউটি অফিসারের মাধ্যমে খবর পাওয়া যায় যে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অধীন প্রবাহমান বুড়িগঙ্গা নদীর বাবুবাজার সেতুর নিচে একটি মরদেহ ভাসছে। খবর পেয়ে সদরঘাট নৌ থানার এসআই (নিঃ) মো. মোহসীন হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং আশপাশের লোকজনের কাছে পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। এরপর সিআইডির ফিঙ্গারপ্রিন্ট টিমকে খবর দিয়ে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়, যাতে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের আগে কোনো এক সময় পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: July 26, 2026, 8:42 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category