July 30, 2026, 11:46 am
Title :
ওয়াইজঘাটে জনতার কাউন্সিলর সুমন ভূঁইয়ার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ। বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে মর্গে পাঠানো। অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন। রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সজিদে নামাজরত ভাইকে হত্যার মামলার প্রধান আসামি হারুন গ্রেপ্তার, স্বস্তি এলাকাবাসীর। অটোরিকশা চালককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দক্ষিণ কেরাণীগঞ্জে ‘কুত্তা জুয়েল’সহ ৪ জন গ্রেপ্তার। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল।

পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে হত্যা।

  • Update Time : Thursday, December 11, 2025
  • 293 Time View

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে গুলির ঘটনাটি ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে গিয়ে গেলে মারা যান। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার বাসা শ্যমবাজার এলাকায়।

ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠনো হয়েছে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: December 11, 2025, 6:17 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category