September 12, 2026, 10:24 am
Title :
কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান: শ্রমিক দলের সেক্রেটারি খোকন দফাদার গ্রেফতার।

মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত।

  • Update Time : Friday, August 28, 2026
  • 38 Time View

মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা থানা প্রেসক্লাবের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এ.টি.এম মাজহারুল ইসলামকে সংগঠনের সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ২৫ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের পেশাগত ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় এ.টি.এম মাজহারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে তাকে চান্দিনা থানা প্রেসক্লাবের সব কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এর আগে ‘চান্দিনা উপজেলা প্রেস ক্লাব’ থেকেও এ.টি.এম মাজহারুল ইসলাম বহিষ্কৃত হন এবং পরবর্তীতে পৃথকভাবে ‘চান্দিনা থানা প্রেস ক্লাব’ গঠন করেন।

তবে এসব অভিযোগ ও বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে এ.টি.এম মাজহারুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা ও নির্বাচন সম্পন্ন করতে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মোঃ আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং মোঃ ফখরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—ডাঃ ছালাম, মোঃ মোশারফ হোসেন, মোঃ জুয়েল, মোঃ বায়োজিদ হোসেন ও মোঃ সাকিব।

আহ্বায়ক কমিটিকে ভোটার তালিকা নবায়ন, নির্বাচনী ফরম বিতরণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচনে সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান

নতুন কমিটি গঠনের নির্বাচনে চান্দিনায় কর্মরত প্রবীণ ও নবীন সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আহ্বায়ক কমিটি।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে যারা দায়িত্ব পালনে আগ্রহী ও যোগ্য মনে করেন, তারা নির্ধারিত প্রক্রিয়ায় নির্বাচনী ফরম সংগ্রহ করে নির্বাচনে অংশ নিতে পারবেন।

আহ্বায়ক কমিটির দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হলে চান্দিনা থানা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও মর্যাদা রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: August 28, 2026, 5:08 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category