গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রিমেল মিয়া (৪২)। তিনি আব্দুল হাই মুন্সির ছেলে এবং ইসলামপুরের রকি এন্টারপ্রাইজ, গুলশান আরা সিসি, আহসান মঞ্জিল রোড এলাকার ঠিকানায় বসবাস করেন।
সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহামেদের নেতৃত্বে মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রিমেল মিয়ার বিরুদ্ধে দুটি পৃথক পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি সিআর মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা এবং অপরটি সিআর পরোয়ানা।
যে দুটি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে
১.সিআর নং-১৮০/২৫
২. সিআর অর্থজারি মোকদ্দমা নং (সাজা)-১২১৩/২৫
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নেওয়া হয়েছে।