September 12, 2026, 11:13 am
Title :
কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান: শ্রমিক দলের সেক্রেটারি খোকন দফাদার গ্রেফতার।

বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, হেরোইন-গাঁজা-ইয়াবা উদ্ধার।

  • Update Time : Wednesday, August 19, 2026
  • 28 Time View

বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, হেরোইন-গাঁজা-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ শাখার পৃথক অভিযানে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গত ১৬ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কদমতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এরপর ১৭ আগস্ট রাত ২টার দিকে কুন্ডা ইউনিয়নের পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. পারভেজ মোল্লা (৩২) ও শেখ হিমন (২৩)-কে যথাক্রমে ১০ গ্রাম করে হেরোইন এবং মো. অপু মিয়া (৩৪)-কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই দিন সকাল ৬টা ৪০ মিনিটে হাসনাবাদ এলাকার গোলাম আলী নগরে অভিযান চালিয়ে মোছা. শারমিন ইসলাম (২৮)-কে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার পাঁচজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: August 19, 2026, 6:27 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category