পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী মোসাঃ সোনারু বিবি আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় হুইল চেয়ার কিনতে পারছিলেন না। ফলে দীর্ঘদিন ধরে ক্রাচের সহায়তায় কষ্ট করে চলাচল করতে হচ্ছিল তাঁকে।
হুইল চেয়ারের জন্য সোনারু বিবির আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর আর্থিক ও পারিবারিক অবস্থা যাচাই-বাছাই করা হয়। পরে ১২ আগস্ট ২০২৬ তারিখে সাপ্তাহিক গণশুনানিতে জেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
হুইল চেয়ার পেয়ে সোনারু বিবি এখন আগের তুলনায় সহজে চলাচল করতে পারবেন বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।