September 13, 2026, 1:51 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

জাল টাকায় স্বর্ণ কিনতে গিয়ে ধরা, বনানীতে গ্রেপ্তার ১।

  • Update Time : Friday, August 7, 2026
  • 31 Time View

জাল টাকায় স্বর্ণ কিনতে গিয়ে ধরা, বনানীতে গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর বনানীর একটি জুয়েলারি দোকানে জাল টাকা দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টার অভিযোগে মো. রুবেল আহমেদ ফকির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তবে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বনানী সুপার মার্কেটের একটি জুয়েলারি দোকানে ক্রেতা পরিচয়ে দুই ব্যক্তি প্রবেশ করে এক আত্মীয়ের বিয়ের জন্য ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন। পছন্দের গয়না বিল করে প্যাকেট করার পর মূল্য পরিশোধের জন্য তারা একটি কালো ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন।

টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা পরীক্ষা করে সেগুলো জাল নোট বলে নিশ্চিত হন। বিষয়টি বুঝতে পেরে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন রুবেল আহমেদ ফকিরকে আটক করেন। তার অপর সহযোগী পালিয়ে যায়।

খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে মোট ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রুবেল আহমেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। পলাতক সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: August 7, 2026, 7:35 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category