September 15, 2026, 6:37 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮, ইয়াবা উদ্ধার, একজনের ১০ মাসের কারাদণ্ড।

  • Update Time : Friday, July 31, 2026
  • 40 Time View

নরসিংদী-প্রতিনিধি:

নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক সাঁড়াশি অভিযানে ১১ মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীসহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রায়পুরা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সাখাওয়াত হোসেন (৩৫), ওরফে ‘মিলিটারী পুত সাখাওয়াত’-কে গ্রেফতার করা হয়। তিনি রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও নারী নির্যাতনসহ নরসিংদী মডেল থানা এবং রায়পুরা থানায় মোট ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক কারবারি রাজিব চন্দ্র দে (৩৫)-কে গ্রেফতার করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া মনোহরদী থানার একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি (উত্তরপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আল মামুন খন্দকার (৪৪) ও কাউছার মিয়া (৩৫)-কে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, রায়পুরা থানার এসআই মো. মোস্তফা কামাল খানের নেতৃত্বে চরসুবুদ্ধি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিশাত মিয়া (১৯) ও হাবিব মিয়া (২১)-কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধেও রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: July 31, 2026, 8:17 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category