যাত্রাবাড়ীতে নারী নির্যাতন, লুটপাট ও যৌন সহিংসতার মামলায় দুই আসামি গ্রেফতার, ২ দিনের রিমান্ড।
Update Time :
Thursday, June 25, 2026
140 Time View
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীকে নির্যাতন, লুটপাট ও যৌন সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার মামলা নং-৯৪, তারিখ ১৯ মে ২০২৬। মামলার বাদী নীলা সুলতানা অভিযোগ করেন, পূর্বের একটি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে গত ৪ মে গভীর রাতে একদল ব্যক্তি তার মাতুয়াইল এলাকার ভাড়া বাসায় প্রবেশ করে।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা বাসায় ঢুকে বাদী ও তার স্বামীকে মারধর করে আহত করেন। একই সঙ্গে ঘরের আসবাবপত্র ভাঙচুর, নগদ অর্থ, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার, ব্যাংকের চেক, পাসপোর্ট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া জোরপূর্বক ব্যাংকের চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বাদীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন সহিংসতার শিকার করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করা হলে বুধবার (২৪ জুন) আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: June 25, 2026, 3:26 am