September 14, 2026, 3:38 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার।

  • Update Time : Sunday, June 21, 2026
  • 69 Time View

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মেড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১৪ মামলার এক আসামিসহ চার সদস্যের একটি ডাকাত চক্রকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির বিভিন্ন সরঞ্জাম, একটি মাইক্রোবাস, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন ২০২৬) রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইলের সামনে অভিযান পরিচালনা করে সদর মডেল থানার একটি দল। তথ্য অনুযায়ী, সেখানে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের আরও ৮ থেকে ১০ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি রামদা, একটি পেরেকযুক্ত গদা, একটি সাইকেলের প্যাডেল সংযুক্ত কুড়াল, একটি সাদা রঙের নোয়া মডেলের মাইক্রোবাস, নগদ ৩ হাজার ৩০০ টাকা, একটি হেলমেট, একটি মাংকি টুপি, একটি স্টিলের টর্চলাইট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯টি বাটন ফোন, একটি মোটা রশির বান্ডিল এবং হ্যান্ডকাফের একটি চাবি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কসবা উপজেলার আদ্রা গ্রামের মো. রাশেক মিয়া, নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলার মেড্ডা এলাকার রফিকুল ইসলাম এবং নবীনগর উপজেলার আলিয়াবাদ গ্রামের মো. কামাল মিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত রাশেক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলা এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ছবি ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার চার সদস্য এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: June 21, 2026, 4:18 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category