June 19, 2026, 6:30 pm
Title :
ডিএসসিসির গণশুনানি অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিশেষ বৃত্তির চেক হস্তান্তর। সদরঘাটে ইঞ্জিল চালিত নৌকা মাঝিদের শপথ গ্রহণ, লঞ্চের পেছন দিক থেকে যাত্রী ওঠানো নিষিদ্ধ। ১০৪ বছরেও বেঁচে থাকার লড়াই: একমুঠো সহায়তার অপেক্ষায় হাফিজ উদ্দিন। রামিসা হত্যা মামলার রায়ে সন্তোষ, দ্রুত কার্যকরের দাবি। জনস্বাস্থ্য প্রকৌশলের মালামাল উধাও, তদন্তে চাঞ্চল্যকর তথ্য সদরঘাটে ঈদযাত্রা নিরাপদ করতে টার্মিনাল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী।

নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।

  • Update Time : Wednesday, June 17, 2026
  • 18 Time View

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ আইন কলেজের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন কলেজটির শিক্ষার্থী ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেত্রী ফাতেমা আক্তার মাহমুদা (ইভা)।
সম্প্রতি এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। সময়ের চাহিদা অনুযায়ী কলেজটিকে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা এখন অত্যন্ত জরুরি।
ফাতেমা আক্তার মাহমুদা (ইভা) বলেন, গত ছয় বছর ধরে তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার মানোন্নয়ন এবং কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন আলোচনা হলেও কলেজটির অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত।
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা। এখান থেকে ভবিষ্যতের আইনজীবী, বিচারক ও সমাজের দায়িত্বশীল নাগরিক তৈরি হয়। তাই আইন কলেজের উন্নয়নে সরকারি-বেসরকারি সকল মহলের এগিয়ে আসা প্রয়োজন।”
নিজের স্বপ্নের কলেজের চিত্র তুলে ধরে তিনি জানান, নারায়ণগঞ্জ আইন কলেজে একটি আধুনিক ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি কলেজ প্রাঙ্গণে মনোরম সবুজ পরিবেশ, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ডিজিটাল ক্লাসরুম, সেমিনার হল, কমনরুম এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি স্থাপন করা উচিত। যেখানে আইনবিষয়ক দেশি-বিদেশি বই ও গবেষণাসামগ্রী সংরক্ষিত থাকবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের স্বার্থে এবং আইন শিক্ষার মানোন্নয়নের জন্য নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও উদ্যোগে কলেজটির দীর্ঘদিনের উন্নয়ন সংকট দূর হতে পারে।”
এদিকে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনের শক্তি হলো পারস্পরিক সহযোগিতা ও ঐক্য। শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, নারায়ণগঞ্জ আইন কলেজের অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি। আধুনিক ভবন, উন্নত লাইব্রেরি, তথ্যপ্রযুক্তি সুবিধা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে কলেজটির শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং দক্ষ আইনজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: June 17, 2026, 3:52 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category