নিউজ:প্রতিনিধি
আজ ১১ জুন বৃহস্পতিবার:সদরঘাটে ইঞ্জিনচালিত নৌকার মাঝিদের নিয়ে এক সচেতনতামূলক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল নৌপুলিশের পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাঈদ ইবনে রেজা এবং সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ সোহাগ রানা।
অনুষ্ঠানে মাঝিদের শপথ করানো হয় যে, তারা আর কোনো অবস্থাতেই লঞ্চের পেছন দিক থেকে যাত্রী ওঠানো বা নামানোর কাজ করবেন না। নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে নৌপুলিশের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে লাল কার্ড তুলে দিয়ে শপথ পাঠ করানো হয়। পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ পুরস্কারও প্রদান করা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে কোনো দুর্ঘটনা না ঘটায় ইঞ্জিনচালিত নৌকা শ্রমিকদের ধন্যবাদ জানান নৌপুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সদরঘাটে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে হবে।