September 12, 2026, 11:18 am
Title :
কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান: শ্রমিক দলের সেক্রেটারি খোকন দফাদার গ্রেফতার।

সদরঘাটে ঈদযাত্রা নিরাপদ করতে টার্মিনাল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী।

  • Update Time : Wednesday, May 20, 2026
  • 100 Time View

 ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

পরিদর্শনকালে তিনি টার্মিনাল এলাকার সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবার মান, নৌযানের নিরাপত্তা ব্যবস্থা এবং ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল নৌ পুলিশ সুপার জনাব আব্দুল আল মামুন, সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ সোহাগ রানা, সদরঘাট বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মোবারক হোসেন মজুমদারসহ বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

এছাড়াও সদরঘাট ইজারাদার জনাব সুমন ভূইয়ার পক্ষে উপস্থিত ছিলেন জাকির হোসেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: May 20, 2026, 4:27 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category