September 13, 2026, 12:38 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

রোগীর মৃত্যু: হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের নামে মামলার আবেদন।

  • Update Time : Thursday, May 14, 2026
  • 163 Time View

রোগীর মৃত্যু: হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের নামে মামলার আবেদন

দালাল চক্রের দৌরাত্ম্য ও চিকিৎসায় অবহেলার অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। নিহত জিন্নাত আলীর ছেলে আবু হুরায়রা বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালতে এ আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী মোকছেদুল হাসান মণ্ডল জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

মামলার আবেদনে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি অসুস্থ জিন্নাত আলীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলে কয়েকজন ওয়ার্ডবয় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে হৃদয় জেনারেল হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত টাকা আদায়, চিকিৎসা বন্ধ রাখা ও মারধরের অভিযোগ ওঠে।

অভিযোগে আরও বলা হয়, পরে জিন্নাত আলীকে পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিচালক ছাড়াও একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও কয়েকজন ওয়ার্ডবয়কে আসামি করা হয়েছে। এছাড়া অভিযোগ জানাতে গেলে বাদীকে হুমকি ও হয়রানির শিকার হতে হয়েছে বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: May 14, 2026, 10:04 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category