September 13, 2026, 12:37 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

ওয়ারিশ সনদে নাম থাকলেও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত।

  • Update Time : Saturday, May 9, 2026
  • 51 Time View
Oplus_16908288

গোপালগঞ্জ জেলা ঃপ্রতিনিধি।

গোপালগঞ্জ সদর উপজেলার ৮নং লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শামীমা আক্তার পৈত্রিক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, তার বাবা মৃত মোঃ মজিবর রহমান শেখের ওয়ারিশ সনদে তার নাম স্পষ্টভাবে উল্লেখ থাকলেও ভূমি অফিসের ভলিউম বইয়ে তার নাম না থাকায় তিনি দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন।
জানা গেছে, মৃত মোঃ মজিবর রহমান শেখ, পিতা মৃত হাফিজ উদ্দিন শেখ, মৃত্যুকালে স্ত্রী, ছেলে ও মেয়েসহ একাধিক ওয়ারিশ রেখে যান। ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত ওয়ারিশ সনদে শামীমা আক্তারকে মৃত ব্যক্তির কন্যা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সম্প্রতি পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত কাজে ভূমি অফিসে গেলে তিনি জানতে পারেন, সরকারি রেকর্ডের ভলিউম বইয়ে তার নাম অন্তর্ভুক্ত নেই।
এ ঘটনায় শামীমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওয়ারিশ সনদে আমার নাম থাকা সত্ত্বেও কেন আমাকে বাদ দেওয়া হয়েছে, তা আমি জানি না। বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান পাচ্ছি না। আমি আমার ন্যায্য অধিকার চাই।”
স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকৃত ওয়ারিশদের অধিকার নিশ্চিত করা উচিত। সচেতন মহল মনে করছেন, নারীদের পৈত্রিক সম্পত্তির অধিকার নিশ্চিত করতে প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: May 9, 2026, 2:18 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category