ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শহীদ জিয়া গবেষণা পরিষদ। এ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি জলিলুর রহমান, সহ-সভাপতি আনিসুর রহমান, সহ-সভাপতি আক্তার ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ এবং সহ-সাধারণ সম্পাদক হাইয়ুল ফকির ফাহিম।
বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্রদল দেশের গণতন্ত্র, শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।