র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস আভিযানিক দল গতকাল ২২/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় নিয়মিত ডিউটি করাকালীন ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন ডেমরা ঘাট সংলগ্ন এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০২ (দুই) টি গ্রেনেড উদ্ধার করে| অপর একটি অভিযানে অদ্য ২৩/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকা হতে একটি ম্যাগাজিন ও ০৪ (চার) রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে| উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেনেড পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|
এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট| জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে| র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।