September 14, 2026, 5:27 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

নির্বাচন কি স্থগিত হচ্ছে,যা জানাল কমিশন।

  • Update Time : Wednesday, December 31, 2025
  • 209 Time View

নির্বাচন কি স্থগিত হচ্ছে, যা জানাল কমিশন
জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হলে ওই আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধি অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) এমন পরিস্থিতিতে নতুন তফশিল ঘোষণা করবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে নির্বাচন স্থগিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নির্বাচনি কার্যক্রম বাতিলের আইনি বিধান
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন কিংবা অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুযায়ী কারও প্রার্থিতা বাতিল হয়, তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। আইন অনুযায়ী, নির্বাচন বাতিল হলে কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এবং কমিশন নতুন নির্বাচনি তফশিল ঘোষণা করবে।
এছাড়া যারা আগের তফশিলে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের টাকা জমা দিতে হবে না বলেও জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, আইনে যেহেতু বলা আছে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফশিল বাতিল হবে। সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যুতে এই তফশিলে কোনো প্রভাব পড়বে না। কারণ, উনি এখনো বৈধ প্রার্থী হননি। এছাড়া খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিএনপি উনার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে। কাজেই এটা নিয়ে সমস্যা হবে না বলে আমার মত। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এ বিষয়টা নিয়ে আমাকে আরপিও দেখে বলতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়। আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: December 31, 2025, 4:22 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category