September 14, 2026, 5:28 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

  • Update Time : Thursday, December 18, 2025
  • 164 Time View

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ১২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নবগঠিত এ কমিটিতে দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়েছেন।

উক্ত কমিটিতে এ ডি এম বাকির জুয়েল সভাপতি, মো. হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিক মিয়া, সহ-সভাপতি হিসেবে রাসেল আজাদ, খোরশেদ আলম, রাজু আহমেদ, বাবু ভূইয়া প্রমূখ।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে জাহিদ হাসান সৈকত দায়িত্ব পেয়েছেন।

সংগঠন সূত্রে জানা গেছে, নতুন কমিটির প্রধান লক্ষ্য হচ্ছে ছাত্র অধিকার প্রতিষ্ঠা, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখা, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার অবস্থান গ্রহণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ।

নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও মানবিক মূল্যবোধ উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সচেতনতামূলক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

নতুন এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জের ছাত্রসমাজ একটি সুসংগঠিত, কার্যকর ও ইতিবাচক প্ল্যাটফর্ম পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: December 18, 2025, 12:57 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category