September 14, 2026, 5:32 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস

  • Update Time : Wednesday, December 3, 2025
  • 239 Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

আজ ০৩ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টার পর হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, বেগম খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে রিসিভ করেন।

প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন।

এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন।

তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্যে ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: December 3, 2025, 3:35 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category