September 13, 2026, 1:14 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

কোনোমতে হার এড়াল রিয়াল মাদ্রিদ

  • Update Time : Monday, November 24, 2025
  • 179 Time View

দুই দলের বেশ কিছু সুযোগ নষ্ট হওয়ার পর, দ্বিতীয়ার্ধে গোল হলো একের পর এক। দুইবার এগিয়ে গিয়ে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগাল এলচে। তবে দুইবারই ঘুরে দাঁড়িয়ে সান্ত্বনার একটি পয়েন্ট পেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় রোববার (২৩ নভেম্বর) রাতে প্রথমে লিড নেয়ার পর এক সময় হারতে বসেছিল আলোনসোর দল। তবে শেষ পর্যন্ত কোনোমত ড্র করে মাঠ ছাড়ে রিয়াল।

ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে দারুণ লড়াই করেছে এলচে। প্রথম হাফে কোনো গোল না হলেও ম্যাচের প্রথম গোলটি করে তারাই। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে গোল করে দপ;কে এগিয়ে দেন অ্যালেক্স ফেবাস। কোর্তোয়া এগিয়ে গেলেও রুখতে পারেননি।

৭৮তম মিনিটে অবশ্য সমতায় ফেরে রিয়াল। কর্নার থেকে বল বেলিংহ্যামের কাঁধে লেগে হাউসনের কাছে গেলে দান পায়ের শটে বল জালে জড়ান তিনি। তবে ৮৪তম মিনিটে আবারও লিড পায় এলচে।

প্রতি-আক্রমণে উঠে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে এলচেকে আবার এগিয়ে নেন আলভারো রদ্রিগেজ। তবে ম্যাচে দ্বিতীয়বার সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। ৮৭তম মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করেন বেলিংহ্যাম। ম্যাচে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন এলচের ভিক্টর চুস্ট। তবে তাতে রিয়ালের কোনো লাভ হয়নি।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: November 24, 2025, 4:49 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category