গত কয়েক বছরে যে ভূমিকম্পগুলো সংগঠিত হয়েছে, তার অন্তত ১১টির উৎপত্তিস্থল সিলেট অঞ্চলেই ছিল। বারবার ভূমিকম্প হওয়ার অর্থ এই অঞ্চলের ফল্ট লাইনগুলো সক্রিয় রয়েছে। গত শুক্রবার ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্পে বেশ কিছু ভবনের ক্ষতির পর নতুন করে আলোচনায় আসে সিলেটের ভূমিকম্প ঝুঁকি।
সম্প্রতি সিলেট নগরের ৪২টি ওয়ার্ডজুড়ে প্রায় ৮০ বর্গকিলোমিটার এলাকায় জরিপ চালান গবেষকরা। সেই জরিপে উঠে আসে সিলেটের ৭৮ শতাংশ বহুতল ভবনই ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ, যার মধ্যে ৬৬ শতাংশ উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ।
গবেষণায় আরও দেখা যায়, ৫৩ শতাংশ ভবনের পরিকল্পনা বা নকশায় রয়েছে ত্রুটি। এর মধ্যে ২৫ শতাংশ ভবনে আছে ভার্টিক্যাল ফল্ট। কিছু ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করতে সিটি কর্পোরেশনের কাছে আবেদন জানানো হলেও অজানা কারণে সেটি আর এগোয়নি। (পিডিএফ ফাইলের এনিমেশন)











