September 15, 2026, 7:36 pm
Title :
চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

রূপগঞ্জে ৭–৮ বছর ধরে প্রকাশ্যে অবৈধ গ্যাস সংযোগ, পরিবার।

  • Update Time : Friday, January 2, 2026
  • 231 Time View

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকার বরাবো বাস স্ট্যান্ড থেকে ভিতরে ‘খাল পার’ নামক একটি স্থানে দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে আসছে স্থানীয় বাসাবাড়িগুলো। এসব অবৈধ সংযোগ মূলত রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, অরক্ষিত ও ঝুঁকিপূর্ণভাবে টেনে আনা এসব গ্যাস লাইনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অথচ দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে এই অবৈধ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

এলাকাবাসীর মৌখিক তথ্যের ভিত্তিতে আমাদের সংবাদকর্মীরা অনুসন্ধান চালিয়ে জানতে পারেন, গ্যাস সংযোগগুলো সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং এতে নিরাপত্তা মানদণ্ডের কোনো বালাই নেই। ফলে সামান্য অসাবধানতাতেই ভয়াবহ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে, এলাকাবাসীর মধ্যে তীব্র সন্দেহ দেখা দিয়েছে—এত বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ চালু থাকার পেছনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কোনো অসাধু কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি।

স্থানীয়রা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে রূপগঞ্জ থানা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: January 2, 2026, 9:11 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category