October 27, 2026, 9:40 pm
Title :
রাজধানী বাদামতলীতে ৭ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, রেজাউল বেপারী গ্রেপ্তার। বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে। ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে রাশেদ খাঁন। বরিশাল পিরোজপুরে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান। চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

বান্দরবানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আটক

  • Update Time : Monday, November 24, 2025
  • 180 Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনী ও বিজিপির ৫ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ির ৪২ নং পিলারের কাছে মনজয় পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য ও বাকি চারজন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির সদস্য বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- মিয়ানমার সেনাবাহিনীর সদস্য মিন মিন ও (৪২) বিজিপির সদস্য ক্যজয় লিন (৩২), অংসান থ (৩২), শৈথুরা (৩৮) ও কক সিন (৩৫)।

এ বিষয়ে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: November 24, 2025, 4:42 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category