October 27, 2026, 7:52 pm
Title :
রাজধানী বাদামতলীতে ৭ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, রেজাউল বেপারী গ্রেপ্তার। বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে। ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে রাশেদ খাঁন। বরিশাল পিরোজপুরে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান। চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

রাজধানী বাদামতলীতে ৭ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, রেজাউল বেপারী গ্রেপ্তার।

  • Update Time : Monday, October 5, 2026
  • 50 Time View

স্টাফ রিপোর্টার:

রাজধানীর বাদামতলীতে ফল দেওয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে ৭ কোটি ৭৬ লাখ টাকা নেওয়ার অভিযোগে রেজাউল বেপারী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতোয়ালি থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সজীব আহমেদের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৩ অক্টোবর রাত ৯টা ৪৫ মিনিটে শ্যামপুর থানাধীন ফায়ার সার্ভিসের মূল ফটকের বিপরীত পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল দীর্ঘদিন ধরে বাদামতলী এলাকায় ফলের ব্যবসা করতেন। বিভিন্ন ফল আমদানিকারকের কাছ থেকে আপেল, মাল্টা, আঙুর ও নাশপাতিসহ বিভিন্ন ফল এনে কমিশনের ভিত্তিতে বিক্রি করায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তার সুসম্পর্ক ও বিশ্বাস তৈরি হয়।

ওই বিশ্বাসের সুযোগ নিয়ে গত ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ১৬ জন ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ৭ কোটি ৭৬ লাখ টাকা নেন রেজাউল। এর বিপরীতে ২ কোটি ২৭ লাখ টাকার সাতটি চেক জামানত হিসেবে দেওয়ার হয়েছে।

পুলিশ জানায়, নির্ধারিত সময়ে ফল কিংবা টাকা ফেরত না দিয়ে রেজাউল কালক্ষেপণ করতে থাকেন। পরে পাওনা টাকা চাইলে হুমকি দিয়ে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় রেজাউল বেপারীসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে করা হয়।

আত্মসাৎ হওয়া টাকা উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদঘাটনের জন্য রেজাউলকে জিজ্ঞাসাবাদে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়।

  1. তবে রিমান্ড আবেদন করা হলেও আদালত রেজাউল বেপারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: October 5, 2026, 5:46 am

রাজধানী বাদামতলীতে ৭ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, রেজাউল বেপারী গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বাদামতলীতে ফল দেওয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে ৭ কোটি ৭৬ লাখ টাকা নেওয়ার অভিযোগে রেজাউল বেপারী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতোয়ালি থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সজীব আহমেদের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৩ অক্টোবর রাত ৯টা ৪৫ মিনিটে শ্যামপুর থানাধীন ফায়ার সার্ভিসের মূল ফটকের বিপরীত পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল দীর্ঘদিন ধরে বাদামতলী এলাকায় ফলের ব্যবসা করতেন। বিভিন্ন ফল আমদানিকারকের কাছ থেকে আপেল, মাল্টা, আঙুর ও নাশপাতিসহ বিভিন্ন ফল এনে কমিশনের ভিত্তিতে বিক্রি করায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তার সুসম্পর্ক ও বিশ্বাস তৈরি হয়।

ওই বিশ্বাসের সুযোগ নিয়ে গত ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ১৬ জন ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ৭ কোটি ৭৬ লাখ টাকা নেন রেজাউল। এর বিপরীতে ২ কোটি ২৭ লাখ টাকার সাতটি চেক জামানত হিসেবে দেওয়ার হয়েছে।

পুলিশ জানায়, নির্ধারিত সময়ে ফল কিংবা টাকা ফেরত না দিয়ে রেজাউল কালক্ষেপণ করতে থাকেন। পরে পাওনা টাকা চাইলে হুমকি দিয়ে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় রেজাউল বেপারীসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে করা হয়।

আত্মসাৎ হওয়া টাকা উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদঘাটনের জন্য রেজাউলকে জিজ্ঞাসাবাদে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়।

তবে রিমান্ড আবেদন করা হলেও আদালত রেজাউল বেপারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category