October 27, 2026, 7:52 pm
Title :
রাজধানী বাদামতলীতে ৭ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, রেজাউল বেপারী গ্রেপ্তার। বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে। ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে রাশেদ খাঁন। বরিশাল পিরোজপুরে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান। চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন।

  • Update Time : Friday, October 2, 2026
  • 77 Time View

বিশেষ প্রতিনিধি

ঢাকার স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী সভাপতি এবং দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর—ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির জাহিদ রহমান এবং সহসভাপতি হয়েছেন দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু)। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মানবজমিনের রাশিম মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।

অর্থ সম্পাদক পদে প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা, সাংগঠনিক সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম, দপ্তর সম্পাদক একুশে টেলিভিশনের আফসানা জাহান নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাপ্তাহিক সাফকথার মো. মাহমুদুর রশিদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এনটিভির ইয়াসির আরাফাত (কুশল), তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল মোহাইমিনুল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আজকের দৈনিকের মো. আবুল কাশেম এবং আইন ও কল্যাণ সম্পাদক চ্যানেল এসের মিঠুন সরকার নির্বাচিত হয়েছেন।

নারী বিষয়ক সম্পাদক পদে দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতা নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাসসের মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), এখন টিভির শাহরিয়ার জামান দীপ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের দেলোয়ার হোসেন বাদল, এগ্রি নিউজ টোয়েন্টিফোর.কমের মো. খোরশেদ আলম জুয়েল, ডিবিসি টেলিভিশনের হোমায়রা মাহমুদা ফারুকী এবং দৈনিক মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু।

সাধারণ সভায় ঢাকা সাংবাদিক ফোরামের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার বিষয়ে সুপারিশ করা হয় এবং তা সভায় পাস হয়।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা ঢাকার ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সবার জন্য একটি বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে ঢাকা সাংবাদিক ফোরামকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: October 2, 2026, 7:01 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category