September 12, 2026, 11:14 am
Title :
কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান: শ্রমিক দলের সেক্রেটারি খোকন দফাদার গ্রেফতার।

আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ।

  • Update Time : Sunday, September 6, 2026
  • 30 Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সদরঘাটে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে দুস্থ, অসহায় ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদরঘাট বিআইডব্লিউটি টার্মিনাল ডিআইটি গেটের পশ্চিম পাশে হকার্স মার্কেটের দক্ষিণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

৩৭ নম্বর ওয়ার্ডের কর্মীবান্ধব জনতার কাউন্সিলর জনাব সুমন ভূঁইয়ার আয়োজনে এ চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। কার্যক্রমে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

এ মানবিক কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব জাকির শিকদার এবং রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব ফজলুল হক।

আয়োজকরা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণের ফলে দরিদ্র ও অসহায় মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছেন।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: September 6, 2026, 5:58 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category