September 12, 2026, 11:14 am
Title :
কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার। ঢাকা কোতোয়ালী থানা সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদের নেতৃত্বে অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান: শ্রমিক দলের সেক্রেটারি খোকন দফাদার গ্রেফতার।

ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা।

  • Update Time : Tuesday, September 1, 2026
  • 88 Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের নতুন অজুখানার শুভ উদ্বোধন করা হয়েছে। অজুখানা নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক, হকার্স মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জনতার কাউন্সিলর জনাব সুমন ভূইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অজুখানাটির শুভ উদ্বোধন করেন সুমন ভূইয়া। এ সময় মসজিদ কমিটির সদস্য, হকার্স মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়দের পক্ষ থেকে সুমন ভূইয়ার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করা হয়। একই সঙ্গে আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ডে তাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করার প্রত্যাশার কথা জানান ব্যবসায়ী, মসজিদ কমিটির সদস্য ও এলাকার স্থানীয় বাসিন্দারা।

নতুন অজুখানাটি মসজিদের মুসল্লিদের অজু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা দেবে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে সহযোগিতার জন্য সুমন ভূইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: September 1, 2026, 7:53 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category