সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজিব আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাকিব আহমেদ শিবলু (৪৫), পিতা—আব্দুস সাত্তার। তিনি ঢাকার কোতোয়ালী থানাধীন ইসলামপুরের পাটুয়াটুলী, ওয়াইজঘাটের মুন কমপ্লেক্সে এস এস ইন্টারন্যাশনাল-এর মালিক বলে জানা গেছে।
তার বিরুদ্ধে অর্থজারি মোকদ্দমা নং-৬৩/২৬-এর মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৪ আগস্ট ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর পল্টন থানাধীন পলওয়েল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামি শাকিব আহমেদ শিবলুকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।