September 16, 2026, 10:06 pm
Title :
কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান। চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঢাকা সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের অজুখানা উদ্বোধন, সুমন ভূইয়াকে কাউন্সিলর করার ঘোষণা। কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা গড়তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা। ঢাকা সদরঘাটে নারী যাত্রীর মোবাইল ও টাকা ছিনতাই, জনতার হাতে আটক ছিনতাইকারী। মাজহারুলকে বহিষ্কার, চান্দিনা থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত। রাজধানীর কোতোয়ালি থানাধীন ইসলামপুরের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান।

  • Update Time : Wednesday, September 16, 2026
  • 12 Time View

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। লায়ন্স শপিংয়ের সামনে থেকে কদমতলী গোলচত্বর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে অভিযান চালানো হয়।

অভিযানকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কের ওপর থাকা সিএনজি স্ট্যান্ড সরিয়ে দিয়ে যান চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

এ সময় ভবিষ্যতে ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা কিংবা কোনো ধরনের স্থাপনা না বসাতে সংশ্লিষ্টদের সতর্ক করে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, “সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, তিনি যেই হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সুপার আরও বলেন, “আমরা সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাই। তাই তাঁদের কোনো দুর্ভোগ মেনে নেওয়া হবে না।”

অভিযানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক দক্ষিণ) তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন (দক্ষিণ) শহিদুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: September 16, 2026, 9:54 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category