October 27, 2026, 8:47 pm
Title :
রাজধানী বাদামতলীতে ৭ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, রেজাউল বেপারী গ্রেপ্তার। বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে। ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে রাশেদ খাঁন। বরিশাল পিরোজপুরে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান। চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান

  • Update Time : Monday, February 2, 2026
  • 212 Time View

পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান,একতার এক বছর | সত্যের পথে, ঐক্যের বন্ধনে”—এই স্লোগানকে সামনে রেখে পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের প্রথম বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান গেন্ডারিয়ার লোহারপুলে অবস্থিত জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ. এম. জাকির হোসেন, চেয়ারম্যান, সচেতন ফাউন্ডেশন এবং সম্পাদক ও প্রকাশক, দৈনিক সমাজসেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম জমাদ্দার মিলন, সভাপতি, জাতীয় সাংবাদিক ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবর রহমান আনু, সিনিয়র সহ-সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ (কেন্দ্রীয় কমিটি); ফরিদ আহমেদ জুয়েল, সভাপতি, বাংলাদেশ টিসিবি ডিলারশিপ অ্যাসোসিয়েশন; তারেক আহমেদ জন, সভাপতি, ৪৪ নং ওয়ার্ড বিএনপি এবং ওমর মোতালেব টিটু, সাধারণ সম্পাদক, ৪৬ নং ওয়ার্ড বিএনপি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ মজুমদার ও তারেক ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন অসিত চক্রবর্তী, সঞ্জয় মোদক, অনিক ইসলামসহ পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। পরে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মরহুম আবদুর রহমান ভুঁইয়া-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, অতিথিদের বক্তব্য এবং সাংবাদিকতা, সমাজসেবা ও ব্যবসা খাতে বিশেষ অবদান রাখায় বিশিষ্টজনদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাই সমাজে সত্য তুলে ধরার প্রধান শক্তি। ভবিষ্যতেও পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাব সত্যনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মানে আপ্যায়নের আয়োজন করা হয়।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: February 2, 2026, 5:57 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category