July 30, 2026, 10:43 am
Title :
ওয়াইজঘাটে জনতার কাউন্সিলর সুমন ভূঁইয়ার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ। বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে মর্গে পাঠানো। অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন। রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সজিদে নামাজরত ভাইকে হত্যার মামলার প্রধান আসামি হারুন গ্রেপ্তার, স্বস্তি এলাকাবাসীর। অটোরিকশা চালককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দক্ষিণ কেরাণীগঞ্জে ‘কুত্তা জুয়েল’সহ ৪ জন গ্রেপ্তার। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল।

সদরঘাটের ওয়াজঘাটে অজ্ঞাত পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন নৌ পুলিশ!

  • Update Time : Tuesday, December 9, 2025
  • 229 Time View

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের ওয়াজঘাট থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ভবঘুরে ছিলেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

নৌ-থানার পুলিশ এস আই বশির আহমেদ,সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ২টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবার মাধ্যমে সদরঘাট নৌ-থানায় খবর আসে। খবর পেয়ে সদরঘাট নৌ-থানার ডিউটি অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সদরঘাট লঞ্চ টার্মিনালের পশ্চিম পাশে ওয়াজঘাট সংলগ্ন কেসিগেটের উত্তর পাশে ঘটনাস্থলে পৌঁছান।

বিকাল ২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে উত্তর-দক্ষিণ শিয়রী চিত অবস্থায় ভাসমান অজ্ঞাতনামা মুসলিম পুরুষটির (৬০) মৃতদেহ উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সহায়তায় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ।

স্থানীয়রা জানায়, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ভিক্ষা করতেন। তবে কেউ তার সঠিক পরিচয় জানাতে পারেননি।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ভ্যানযোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: December 9, 2025, 1:21 pm

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category