October 27, 2026, 9:39 pm
Title :
রাজধানী বাদামতলীতে ৭ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, রেজাউল বেপারী গ্রেপ্তার। বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে। ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে রাশেদ খাঁন। বরিশাল পিরোজপুরে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান। চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ হানিফ পরিবহনের বাস জব্দ, আটক ২। কর্মদক্ষতার স্বীকৃতি: লালবাগ বিভাগের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) সজিব আহমেদ। আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে সদরঘাটে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। জিয়া মঞ্চ কোতোয়ালী থানার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

একাধিক ফল্ট লাইনে সিলেট, উচ্চ ঝুঁকিতে ৬৬ শতাংশ বহুতল ভবন

  • Update Time : Monday, November 24, 2025
  • 262 Time View
একাধিক সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থান করায় সিলেটকে ‘ডেঞ্জার জোন’ হিসেবে বিবেচনা করেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছরে বহুবার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট, তবুও নেই কোনো দীর্ঘমেয়াদি প্রস্তুতি বা সমন্বিত পরিকল্পনা। গবেষণায় দেখা গেছে, খোদ সিলেট মহানগরেরই অসংখ্য ভবন ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বা উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, উল্লেখযোগ্য সংখ্যক ভবনে রয়েছে পরিকল্পনা ও নির্মাণজনিত ত্রুটি। এমন পরিস্থিতিতে ৬ মাত্রা বা তার বেশি শক্তির ভূমিকম্প হলে ঘটতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি। তাই, অবিলম্বে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের দাবি তুলছেন নগরবাসী।

গত কয়েক বছরে যে ভূমিকম্পগুলো সংগঠিত হয়েছে, তার অন্তত ১১টির উৎপত্তিস্থল সিলেট অঞ্চলেই ছিল। বারবার ভূমিকম্প হওয়ার অর্থ এই অঞ্চলের ফল্ট লাইনগুলো সক্রিয় রয়েছে। গত শুক্রবার ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্পে বেশ কিছু ভবনের ক্ষতির পর নতুন করে আলোচনায় আসে সিলেটের ভূমিকম্প ঝুঁকি।

সম্প্রতি সিলেট নগরের ৪২টি ওয়ার্ডজুড়ে প্রায় ৮০ বর্গকিলোমিটার এলাকায় জরিপ চালান গবেষকরা। সেই জরিপে উঠে আসে সিলেটের ৭৮ শতাংশ বহুতল ভবনই ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ, যার মধ্যে ৬৬ শতাংশ উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ।

গবেষণায় আরও দেখা যায়, ৫৩ শতাংশ ভবনের পরিকল্পনা বা নকশায় রয়েছে ত্রুটি। এর মধ্যে ২৫ শতাংশ ভবনে আছে ভার্টিক্যাল ফল্ট। কিছু ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করতে সিটি কর্পোরেশনের কাছে আবেদন জানানো হলেও অজানা কারণে সেটি আর এগোয়নি। (পিডিএফ ফাইলের এনিমেশন)

প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: November 24, 2025, 4:44 am

© All rights reserved © 2026 Howladertv
অফিস: ৩৭/১ বাহাদুরপুর লেন, শ্যামপুর, ঢাকা-১২০৪ || মোবাইল: 01915703099 || Email: monirulhowlader@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category