প্রতিবেদক, ঢাকা: রাজধানীর সদরঘাটস্থ রিভারভিউ টার্মিনাল ভবনে রবিবার (১৪ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৩৭নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব ইশরাক হোসেন (এমপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়,তিনি তার বক্তব্যে দলীয় ঐক্য, জনসম্পৃক্ত রাজনীতি এবং দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জনাব সুমন ভূঁইয়া, জনতার কাউন্সিলর ও ৩৭নং ওয়ার্ডের প্রধান সমন্বয়ক। সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের আনন্দঘন সময় উপহার দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের পূর্ণমিলনী আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থান: রিভারভিউ টার্মিনাল ভবন, সদরঘাট, ঢাকা।
আয়োজনে: ৩৭নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন।
প্রিন্ট এর তারিখ: || প্রকাশের তারিখ: June 15, 2026, 4:30 am
ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।