শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
ঢাকা কোতয়ালী থানা ৩৭নং ওয়ার্ডে পবিত্র মাহে রমজানের উপহার। পুরান ঢাকার ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি – ড. খন্দকার মোশাররফ।প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী – তারেক রহমান। পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি ও সম্মাননা অনুষ্ঠান র‌্যাব-১০ পটুয়াখলী দুমকি থানার ধর্ষণ মামলার প্রধান আসামি তুরাগ থেকে গ্রেফতার বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ : নতুনধারা বাংলাদেশ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ,গাজীপুর মৌচাক পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই ওমর ফারুকের বিরুদ্ধে, রূপগঞ্জে ৭–৮ বছর ধরে প্রকাশ্যে অবৈধ গ্যাস সংযোগ, পরিবার। খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দায়সারা ভাব। আমাদের নেত্রী নেই, আমরা শোককে নির্বাচনে ব্যবহার করতে চাই না: সালাহউদ্দিন আহমেদ।

ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারে দাবিতে

  • আপডেট সংবাদ দেখুন মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ দেখা হয়েছে

ঢাকা-৭ আসনে বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন, স্থানীয় ভোটারদের সঙ্গে সম্পৃক্ততা নেই-এমন কাউকে প্রার্থী করলে দল ও ভোটার উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন ঢাকা-৭ আসনের বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।মানববন্ধনে বক্তারা বলেন, দলের নেত্রী গুরুতর অসুস্থ থাকায় সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখে নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন। ঠিক সেই সময়টিকে সুযোগ নিয়ে হঠাৎ করে ৩৬ জনের একটি ঘোষণা দেওয়া হয়, যা স্থানীয় নেতাকর্মীদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, ঢাকা বাংলাদেশের রাজধানী হলেও ঢাকার রাজনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে লালবাগ এলাকার আলাদা গুরুত্ব রয়েছে। অতীতে ঢাকা-৭ আসনে যেসব প্রার্থী মনোনয়ন পেয়েছেন, তারা সবাই ছিলেন এই এলাকার স্থানীয় বাসিন্দা। জাতীয় পর্যায়ের কোনো নেতা চাইলে একটি আসনে নির্বাচন করতে পারেন, কিন্তু সংশ্লিষ্ট এলাকায় বসবাস ও ভোটারদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা থাকা জরুরি।

মানববন্ধনে বলা হয়, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ওই এলাকার বাসিন্দা নন। ফলে তিনি ভোটারদের চেনেন না, আবার ভোটাররাও তাকে চেনেন না। এমন অবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। বক্তারা বলেন, দলের চেয়ারম্যান বারবার এ বিষয়টি পরিষ্কার করে বলেছেন-ভোটারদের চিনতে হবে, জনগণের প্রতিনিধি হতে হলে জনগণের মধ্যেই থাকতে হবে।

স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন, গত ১০ থেকে ১২ দিন ধরে তারা নিয়মিতভাবে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করছেন। এর আগেও জাতীয় প্রেসক্লাবে এসে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন। স্থানীয় পর্যায়ে প্রতিদিন হাজার হাজার ভোটারের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে। বিপরীতে, মনোনীত প্রার্থীর সঙ্গে হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন কোনো সাংগঠনিক সংযোগ নেই বলেও তারা অভিযোগ করেন।

মানববন্ধন থেকে দলের চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, বিষয়টি পুনরায় তদন্ত ও পর্যালোচনা করে স্থানীয়ভাবে আবেদন করা চার-পাঁচজন প্রার্থীর বিষয়টি বিবেচনায় নেওয়া হোক। এটাই স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা।

এ সময় বক্তারা আরও বলেন, আগামী ২৫ তারিখ দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। শুধু ঢাকা নয়, সারাদেশের নেতাকর্মীরাই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে অপেক্ষা করছে বলে তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন